বিনোদন

লকডাউন ভেঙে গ্রেফতার বলিউডের বিতর্কিত নায়িকা

সমালোচনা-বিতর্কই যেন পুনম পান্ডের ভালো লাগে। নইলে মহামারী পরিস্থিতিতে কেউ গাড়ি নিয়ে অকারণে রাস্তায় বের হয়!
করোনা মোকাবিলায় দেড় মাস ধরে ভারতে চলছে লকডাউন। আর সরকারি নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরিয়ে পড়লেন পুনম! ফলস্বরূপ লকডাউন ভঙ্গের অভিযোগে অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লকডাউন ভেঙে এ দিন নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। সেখানে গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে পুনমকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।
গত ফেব্রুয়ারিতে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনমের আইনি লড়াইয়ের খবর শিরোনামে এসেছিল। রাজের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button