বিনোদন

কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রীর নাচ ভাইরাল

 অবসর পেলেই দূর-ভ্রমণে ছুটে যান তারকারা। নেচেগেয়ে মাতিয়ে তোলেন দর্শনীয় স্থানগুলো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। শুধু নিজে ভ্রমণে মজলে চলবে? ভক্তদের সঙ্গেও নিজের আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করেন তাঁরা।  আর ভক্তরাও তা দেখে ভ্রমণসঙ্গী হন প্রিয় তারকার।

কলকাতার বাংলা সিরিয়াল ‘ইষ্টি কুটুম’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর ‘বিকেলে ভোরের ফুল’-এও দেখা মেলে তাঁর। পরপর দুটি জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে শুরু করে। বলা হচ্ছে, বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ সুদীপ্তা চক্রবর্তীর কথা। এবার সুদীপ্তাকে দেখা গেল একেবারে ভিন্ন মুডে। সমুদ্রের লবণে নিজের লাবণ্য মেশালেন এ সুন্দরী।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নতুন ভিডিও যোগ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। যেখানে নীল পোশাকে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সামনেই অথই সমুদ্র। সৈকতে পায়ের আঙুলভেজা নোনাজলে তুমুল নাচ অভিনেত্রীর। সেই ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল।

বলিউডের অভিনেত্রীদের বিকিনি পরা মনোরম ভ্রমণপঞ্জি হামেশাই প্রত্যক্ষ করেন বিনোদন দুনিয়ার ভক্তরা। এবার বাংলা সিরিয়ালের অভিনেত্রীর মনোকিনি পরা দৃশ্য অন্তর্জালের মন কাড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button