আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে’

ইউএনবি : রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আজ শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। উপজেলার অষ্টমীর চরে অবস্থিত নটারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গাদের সম্মানের সাথে ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্যান্য রাষ্ট্র মিলে যা যা করা দরকার তার সবই করা হবে।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে, সবসময় থাকবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ উদারতার সহিত রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button