শিরোনামশীর্ষ সংবাদ

রোহিঙ্গাদের খাদ্য-আবাসনের সুযোগ বাড়াবে বাংলাদেশ

বাংলাদেশে নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের ঢল নামতে পারে – জাতিসংঘের এমন আশংকার পর বাংলাদেশ সরকার বলছে, তারা খাদ্য এবং আবাসনের সুযোগ আরো বাড়াচ্ছে। শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকেক নতুন করে রোহিঙ্গাদের ঢল নামার একটি আশঙ্কা প্রকাশ করেন।
জাতিসংঘের হিসেবে মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে এখন পর্যন্ত আসা রোহিঙ্গাদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। তাদের এবং এর আগের রোহিঙ্গাসহ মোট আট লাখ শরণার্থীদের জন্য ৬ মাস ত্রাণ সাহায্য এবং আবাসনের একটি পরিকল্পনা এরই মধ্যে করা হয়েছে। সাহায্য সংস্থাগুলো এজন্য প্রায় সাড়ে ৪৩ কোটি ডলারের তহবিল আহ্বান করেছে।
বাংলাদেশের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, আমরা আগে ৮৪ হাজার পরিবারের থাকার বিষয়ে পরিকল্পনা করেছিলাম, কিন্তু এখন আমাদের পরিকল্পনায় আছে ১ লক্ষ ৫০ হাজার পরিবার। স্যানিটেশনের ক্ষেত্রেও আমরা আগের চিন্তাভাবনার চেয়ে একটু বাড়িয়ে চিন্তা করছি। জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা ডব্লিউএফপির সাথেও ৮ লাখ মানুষকে টার্গেট করেই খাদ্য ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button