Uncategorized
রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন বার্সেলোনার লিওনেল মেসি।
গতরাতে চ্যাম্পিয়ন্স লীগের ‘সি’ গ্রুপের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্টিক করেন মেসি। টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ হ্যাটট্টিক। রোনাল্ডো হ্যাটট্রিক আছে পাঁচটি।
চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ হ্যাটট্রিকের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন তিনজন। জার্মানির মারিয়ো গোমেজ, ইতালির ফিলিপ্পে ইজাঘি ও ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো।




