Uncategorized

রেললাইন সম্প্রসারণের দাবি কুড়িগ্রামবাসীর

সংবাদদাতা, কুড়িগ্রাম : কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ বিভিন্ন প্রতিনিধি স্থানীয় ব্যক্তিগণ। এছাড়াও বক্তব্য রাখেন গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহসভাপতি প্রভাষক আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফসহ উপজেলার অন্যান্য ব্যক্তিগণ।
বক্তারা বলেন, ভূরুঙ্গামারী হয়ে সোনাহাট পর্যন্ত রেললাইনটি নব্বই দশকে তুলে ফেলা হয় বিদেশিদের পরামর্শে। তারও আগে যাত্রাপুর থেকে সোনাহাট পর্যন্ত স্টীমার সহযোগেও রেললাইন চালু ছিল। কুড়িগ্রাম জেলাকে যদি উন্নত করতে হয়, বাংলাদেশকে দাঁড়াতে হয় তাহলে নাগেশ্বরী হয়ে সোনাহাট পর্যন্ত রেল যোগাযোগের আওতায় আনতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button