রুমা জোন আয়োজনে ২৪তম শান্তিচুক্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রুমা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ও বর্তমান সরকারের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশা ২৪তম শান্তিচুক্তি আজ । ২রা ডিসেম্বর ২১ বৃহস্পতিবার সকালে রুমা উপশহর ২নং সদর ইউনিয়ন সংলগ্ন থেকে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল নেতৃত্বে রুমা ইউএনও মামুন শিবলী, নবনির্বাচিত চেয়ারম্যান শৈমং মার্মা,জিরা বম,মেনরত ম্রো সহ আওয়ামী লীগের আংশিক নেতা কর্মীদের অংশ গ্রহণ মাধ্যমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রা রুমা উপশহর সংলগ্ন থেকে শুরু করে উপজেলা পরিষদ মিলনায়তনে কক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির চৌকস অফিসার রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল পিএসসি বলেন, বর্তমান সরকারের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশা প্রতিফলিত ঘটিয়েছে। তাই সকলকে পরস্পর পরস্পরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলতে হবে । কোন জনগোষ্ঠীর আগে পিছে থাকবে না । সব সম্প্রদায়কে নিয়ে টেকসয় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এই সময় রুমা স্থানীয় বিভিন্ন প্রিন্ট মিডিয়া গন্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সদর ইউনিয়ন প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ মাধ্যমে অসহায় গরীব জনসাধারণের চিকিৎসা দেওয়া হয়।




