Uncategorized
ব্যাটিং বিপর্যয়ে ভারত
গ্রস আইলেটের ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা পরিকল্পনা মতো হয়নি সফরকারী ভারতয়ীদের। লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারের সেরা তিন ব্যাটসম্যানকে তুলে নিয়েছে ক্যারিবীয় বোলাররা।
মাত্র ৯ রানেই ওপেনার শেখর ধাওয়ান ফিরে যান। এরপর ক্রিজে এসে থিতু হওয়ার আগে বিদায় নিতে হয় দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক বিরাট কোহলিকে। মাত তিন রানে সাজঘরে ফেরেন কোহলি। দলীয় রান তখন ১৯।
আর দলীয় ৭৭ রানে বিদায় নেন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি অবশ্য ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আউট হওয়ার আগে। রাত ১২টায় এ রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ 40 ওভারে ৪ উইকেটে ১১৪ রান। আজিঙ্কা রাহানে ৩৩ ও আশ্বিন ১০ রান নিয়ে ক্রিজে আছেন।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।




