Uncategorized

রায়নগর ইউনিয়নের উদ্যােগে কেন্দ্রীয় কৃষকলীগনেতা আজমল হোসেনকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া প্রতিনিধি : বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুরে বগুড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন পরিষদের উদ্যােগে কেন্দ্রীয় কৃষকলীগনেতা আজমল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্বনির্বাচিত কৃষকলীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন।
এ সময় তিনি বলেন দলমত নিবিশের্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দ্দেশে বাংলাদেশ কৃষকলীগ দলকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি কৃষকদের সার্বিক ভাবে সহযোগীতা জন্য মাঠে কাজ করছেন। তিনি আরো বলেন করোনা ভাইরাস একটি মহামারী ব্যাধি, করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে নিয়মিত মাক্স ও সাবান পানিতে হাত পরিষ্কার রাখুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক লুৎফর রহমান, সচিব রাসেল খান, রায়নগর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু রায়হান, আব্দুল ওয়াহাব বাদল, মোস্তফা কামাল তোতা, আলী হাসান, ছানাউল হক ছানা, শহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহিন, তোফাজ্জল হোসেন তোফা, আলা উদ্দীন, মহিলা সদস্য উৎলিমা, কমেলা বেগম, ফাতেমা বেগম লাকী, উদ্দ্যােক্তা সাজেদুর রহমান, শাহিনুর ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button