sliderরাজনীতিশিরোনাম

রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে সরকার জনগণের ক্ষোভ ও হাহাকার বিনাশ করতে চায়

গতকাল দেশব্যাপী বাম জোটের হরতালে পুলিশী হামলা আক্রমণ, নেতা কর্মীদের আহত ও গ্রেফতার করার প্রতিবাদে আজ বিকালে বাম জোটের বিক্ষোভ সমাবেশে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার পুরোপুরি বেসামাল হয়ে দমন করে শাসন করার স্বৈরতান্ত্রিক পথ গ্রহণ করেছে।দ্রব্যমূল্যে নাকাল মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে প্রশমিত করতে খাদ্যের প্রয়োজনীয় যোগান দেবার পরিবর্তে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের ক্ষোভ ও হাহাকার বিনাশ করতে চায়। মানুষকে বাঁচানোর বাম জোটের গণদাবির শান্তিপূর্ণ হরতালে পুলিশ ও সরকার দলীয় দু্বৃত্তরা কোন উসকানি ছাড়া যেভাবে হামলা আক্রমণ চালিয়েছে তা সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের উলংগ বহিঃপ্রকাশ।
তিনি বলেন, কোন হামলা আক্রমণ ও দমন নিপীড়ন চালিয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না। তিনি বলেন, মানুষের বাঁচার গণদাবি আদায়ে মুনাফাখোর বাজার সিন্ডিকেট আর এই দুরাচারী সরকারের বিরুদ্ধে আগামীতে গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।
তিনি হরতালে নেতা কর্মীদের উপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান।
পুরানা পল্টনে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ – মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি – মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম জোট নেতা সাজ্জাদ জহির চন্দন, বহ্নিশিখা জামালী, মানস নন্দি, নজরুল ইসলাম, জুলফিকার আলি, শহীদুল ইসলাম সবুজ, আকবর খান, লুনা নূর প্রমুখ।
বিজ্ঞ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button