আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি পেল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারকে বন্ধুপ্রতীম রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে জাতীয় সংসদ। ইরানের সংসদের একজন মুখপাত্র আজ (মঙ্গলবার) একথা জানান।
ইরানের সংসদের বাজেট পর্যালোচনা বিষয়ক অ্যাড-হক কমিটির র‍্যাপোর্টিয়ার মোহাম্মাদ মেহদি মোফাত্তেহ বলেন, এই কমিটি সরকারকে বিদেশ থেকে ৩,০০০ কোটি ডলার ঋণ নেয়ারও সবুজ সংকেত দিয়েছে।

রাশিয়া থেকে ইরান যে ঋণ নিয়েছে তা দিয়ে অবকাঠামো খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবয়ন করা হবে। ২০১৫ সালের অক্টোবর মাসে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক তেহরান সফরে আসার পর এই ঋণের খবর বের হয়। সেসময় নোভাক বলেছিলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া ও ইরান চার হাজার কোটি ডলার ঋণের বিষয়ে একমত হয়েছে।
গত বছর রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, ইরানের তেল ও গ্যাস খাতে মস্কো মোট ৫,০০০ কোটি ডলার ঋণ দেবে। কিন্তু এখন পর্যন্ত এর কোনো কিছুই নিশ্চিত হয় নি। ইরান বলছে, তেল ও গ্যাসখাতে ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button