Uncategorized

রামগড় চা বাগান থেকে অজগর উদ্ধার

রামগড় চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার রামগড় চা বাগানের সীমান্তবর্তী ফেনী নদী সংলগ্ন ধানের জমি থেকে সাপটি উদ্ধার করা হয়।
চা বাগানের ম্যানেজার জহির বি চৌধুরি জানান, চা শ্রমিকরা বুধবার সকাল ১১টার দিকে অজগর সাপটি দেখতে পেয়ে তাকে জানায়। পরে তিনি সাপটি উদ্ধার করে বাংলোতে নিয়ে আসেন। তিনি জানান, দীর্ঘ প্রায় ৫ ফুট লম্বা অজগরটি খুবই হৃষ্টপুষ্ট। এটি বাচ্চা সাপ। সাপটি উদ্ধার করার পর বন বিভাগে খবর দেয়া হয়েছে।
চট্টগ্রামের করেরহাট বন রেঞ্জের আওতাধীন আঁধারমানিক বন বিটের স্টাফ আব্দুস সালাম ও আবু বকর ছিদ্দিকের কাছে সাপটি হস্তান্তর করা হয।
সংশ্লিষ্ট বন বিট কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকালে চা বাগান থেকে অজগরটি এনে কয়লা বন বিটের সরকারি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button