Uncategorized

নাটোরে ছাত্রীকে এসিড নিক্ষেপকারীর বিচার দাবিতে আজো বিক্ষোভ মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরে শিক্ষার্থী সানজিদা আক্তার বীনাকে এসিড নিক্ষেপের প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সকালে বীনার নিজ এলাকা লালমনিপুরে এলাকাবাসী এ আয়োজন করেন। এসময় বক্তারা দোষীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজার দাবি জানান। কোন ভাবেই যেন এই অপরাধের সাথে জরিতরা ছাড় না পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়। এই ঘৃনিত কাজের সাথে যুক্ত মাহিনের সহযোগীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তুলেন বিভিন্ন বক্তারা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মাহিনের ফাঁসির দাবিতে ¯ে¬াগান দেয় উপস্থিত হাজারখানেক জনতা।এসিড সন্ত্রাসের শিকার বীনার পিতা নুরুল ইসলাম বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বলেন, মেয়ের এই চিকিৎসার ব্যায় বহন করতে পারছে না। মেয়ের চিকিৎসা ব্যায় ও এইচএসসি পরীক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীর সহযোগী কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত রবিবার ২১ নভেম্বর নাটোরের লালমনিপুর গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফিরার সময় এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয় এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বীনাকে। বর্তমানে সে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি আছে। তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। মুখমন্ডলে সৃষ্টি হয়েছে ক্ষত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button