বিনোদন
রানির ‘হিচকী’ দেখে কাঁদলেন মাধুরী

রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের সেকেন্ড ইনিংসের বাকি আর কয়েকটা দিন। আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে তাঁর ‘হিচকী’ ছবিটি। তার আগে বিশেষ প্রদর্শনীতে ছবিটি দেখে কেঁদে ফেললেন মাধুরী দীক্ষিত।
সোশ্যাল মিডিয়ায় মাধুরী লেখেন, ‘‘হিচকীর গল্পটা অসাধারণ। খুব ভাল কাস্ট। সিদ্ধার্থ পি মালহোত্রা খুব ভাল পরিচালনা করেছেন। রানির আরও একটা দারুণ পারফরম্যান্স।’’ মাধুরীর সঙ্গে রেখা, করণ জোহর, সুস্মিতা সেন, বনি কাপুর, খুশি কাপুর, শিল্পা শেঠি উপস্থিত ছিলেন।

‘হিচকী’তে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি। তাঁর চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তাঁর কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবিতে এক নতুন রানিকে দর্শক দেখবেন বলে দাবি গোটা টিমের।




