Uncategorized

রাজারহাট মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ হক্কানী’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ২৮ ফেব্রুয়ারী/২০২২ ইং সোমবার দুপুরে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে রাজারহাট সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মুহাম্মদ হক্কানী’র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ নূর বখত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- একাডেমিক সুপার ভাইজার আয়েশা সির্দীকা, সরকারি মীর ইসমাইল হোঃ কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মন্ডল চাঁদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু সহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন ব্যাপারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আনিছুর রহমান লিটন। বিদায়ী অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ হক্কানীকে অত্র প্রতিষ্ঠান,প্রেসক্লাব রাজারহাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button