Uncategorized

বেগম রোকেয়া দিবসে ঘরে ঘরে জয়িতা সৃষ্টি ও নারী মুক্তির ডাক

মানিকগঞ্জ প্রতিনিধি : ” কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পারি”।এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অান্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের অাওতায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলা প্রশাসন প উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অায়োজনে সকাল ১১.০০-১.৩০ মি. পর্যন্ত জয়িতাদের সম্বর্ধনা ও বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অালোচনা সভায় সিংগাইর উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রুনা লায়লা’র সভাপতিত্বে অালোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মেহের নিগার সুলতানা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব অানোয়ারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফারুক হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা জনাব শান্তা ইসলাম,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অাতোয়ার রহমান, ব্র্যাক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস ও মো. নজরুল ইসলাম। এছারাও জয়িতা পুরস্কার প্রাপ্ত হন রেহেনা অাক্তার খান,অাজিজান নেছা,জিয়াসমিন অাক্তার, নাছিমা বেগম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন অারা বেগম।
অালোচকরা বলেন বেগম রোকেয়া অামাদের নারী জাগরণের প্রেরণা। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি সমাজের প্রচলিত মিথ্যা, কুসংস্কার ও শৃঙ্খল ভাঙ্গার লড়াই করেছেন। তিনি বিধবা হওয়ার পরও দমে যাননি তার প্রেরনাদায়ক স্বামী শাখাওয়াত হোসেনের নামে ভারতের ভাগলপুরে মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়ে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল গড়ে তোলেন। তার নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল নামকরণ ও বিশ্ববিদ্যালয় হলেও তার স্বপ্ন এখনো পুরন হয়নি। তার অাদর্শ বাস্তবায়ন করতে হলে বিজ্ঞান মনস্কামনা নারী বান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে হবে। বিজ্ঞান ও যুক্তি দিয়ে মৌলবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর ফতোয়া রুখে দিতে পারলেই ঘরে ঘরে জয়িতা সৃষ্টি হবে এবং নারীর ক্ষমতায়নের সমাজ বিনির্মান হবে বলে অামরা মনে করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button