রাজারহাটে নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : গত ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য/সদস্যাগণের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিম। অপরদিকে বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত সাধারণ সদস্য/সদস্যাগণের শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম। এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক,ওএস ওয়ারেছ আলী, প্রেসক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশিকুর রহমান লিমন, প্রমূখ।
01.02.2022




