শিরোনামশীর্ষ সংবাদ

রাজনৈতিক নেতাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন।
এ সময় তিনি অতিথিদের জন্য সংরক্ষিত বিভিন্ন টেবিলে যান এবং তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত শহীদদের এবং মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এছাড়া অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় শ্রমিক দল, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগের সিনিয়র সদস্যগণের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দও ইফতারে শরীক হন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button