রাজধানীর লালবাগ-যাত্রাবাড়ি-রাজারবাগের করোনা পরিস্থিতি ভয়াবহ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আক্রমণ করেছে বাংলাদেশেও। ইতিমধ্যে দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দেশে আক্রান্ত হয়েছে ৭৬৬৭ জন এবং মারা গেছে ১৬৮ জন।
রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্যান্য স্থানের তুলনায় দিনদিন বাড়ছে। রাজধানীতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, কাকরাইল এলাকায়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তালিকা পর্যালোচনা করে এমন দৃশ্য দেখা গেছে।
বুধবার প্রকাশিত তালিকায় বলা হয়েছে, রাজারবাগে এ পর্যন্ত ১৩০জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যাত্রাবাড়ীতে ৭৭জন, লালবাগে ৭৬ জন এবং কাকরাইলে ৭৪ জন শনাক্ত হয়েছে।
এরপরেই রয়েছে মোহাম্মদপুর। এখানে ৬৫ জন শনাক্ত হয়েছে। পঞ্চাশের ঊর্ধ্বে আক্রান্ত রয়েছে কয়েকটি এলাকায়। এরমধ্যে মহাখালীতে ৫৯ জন, উত্তরায় ৫৫ জন, বংশালে ৫২ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।
শাহবাগে শনাক্ত হয়েছে ৪৯ জন। ত্রিশের উপরেও আক্রান্ত ব্যক্তি রয়েছে কয়েকটি এলাকায়। এগুলোর মধ্যে ওয়ারিতে ৩৯ জন, মিটফোর্ডে ৩৮ জন, মিরপুর ১৪ নম্বরে ৩৭ জন, ধানমণ্ডিতে ৩৭ জন, মগবাজারে ৩৬ জন, চকবাজারে ৩২ জন ও স্বামীবাগে ৩১ জন আক্রান্ত হয়েছেন।
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বারিধারায় সাতজন, বনানী সাতজন ও গুলশানে ২৫ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করেছে আইইডিসিআর।
সুত্র : দেশ রূপান্তর ।




