অর্থনৈতিক সংবাদশিরোনাম

রাজধানীতে ৩ দিনব্যাপী গৃহস্থালি পণ্য মেলার উদ্বোধন

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী গৃহস্থালি পণ্য ও ঘর সাজানো পণ্যের মেলা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান উদ্দিন ইকবাল (বীরপ্রতীক), বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান দেওয়ান, অ্যাশারি বাংলাদেশ চাপ্টারের সেক্রেটারি মো. হাসমতুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, এফবিসিসিআইর উপদেষ্টা মো. মোহাব্বত উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম।
মেলায় বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০টিরও বেশি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলায় পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক হোম এপ্লায়েন্স, মর্ডান কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট ও ওয়াল কভারিং, এইচভিএসিআর, গ্লাস ও গ্লাজিং, ডোমেস্টিক ওয়াটার সলিউশন ও প্লাস্টিক হাউসহোল্ড পণ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button