slider

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর জুয়েল সিকদার

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে জনাব জুয়েল সিকদার এবং সহকারী প্রক্টর হিসেবে ড. নিখিল চাকমা ও জনাব রাজিব হোসেন এর যোগদান।
অদ্য ১ আগস্ট ২০২২ তারিখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে জনাব জুয়েল সিকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, সহকারী প্রক্টর হিসেবে ড. নিখিল চাকমা, সহকারী অধ্যাপক, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং জনাব রাজিব হোসেন, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ রেজিস্ট্রার অফিসে যোগদান করেন।

নতুন যোগদানকৃত প্রক্টরিয়াল বডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাবিপ্রবি’র মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা মহোদয় এবং সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নবনিযুক্ত প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আবাসিক হলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button