রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহত

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরে মাতাল অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষে ১ জন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।সোমবার ৮ টায় দক্ষিন কালিন্দাপুর ও বিজন সারনি এলাকার আন্চলিক পরিষদের রেষ্ট হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত হলেন,বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসার কিরন চাকমা(৪০)।গুরুতর আহত হওয়ায় রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, অটোরিকশা(রাঙামাটি থ-১১০৬) চালক মাতাল অবস্থায় মোটর সাইকেলের(রাঙামাটি হ-১২-১২০৯) মুখোমুখি মেরে দেয়।পরে তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরন করা হয়।
মাতাল অটোরিকশা চালক রাজমনি পাড়ার বৃষমনি চাকমার ছেলে জয় চাকমা(২১)।অটোরিকশা ,মোটরসাইকেল ও অটোরিকশা চালককে কোতোয়ালী থানার এ এস আই মিজান থানায় নিয়ে যায়।তবে এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে কোতোয়ালী থানার সূত্রে জানা যায়।



