Uncategorized

রাঙামাটিতে করোনা মোকাবেলায় “প্রিয় রাঙামাটি”র সচেতনতামূলক কর্মসূচি

রাঙামাটি প্রতিনিধি : “আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়” এই স্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “প্রিয় রাঙামাটি” এর সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটির আয়োজনে রাঙামাটি শিশু পার্কের সম্মুখে এই সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে “প্রিয় রাঙামাটি” এর স্বেচ্চাসেবীরা সর্বস্তরের মানুষদের সচেতন করেন এবং পার্কে ঘুরতে আসা সকল বয়সী মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করানো হয়।
এসময় জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচীতে প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিকদার,কো-অর্ডিনেটর প্রিয়া হক, আজাদুল হক জিসাত, নোবেল মল্লিক এবং আফরা ইবনাত রিয়া, ইকবাল আহম্মেদ তালুকদার রিজুয়ান, তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, সোহেল চাকমা, তানিয়া আক্তার, মায়েচিং মারমা, বিশাল চৌধুরী সানি, পূর্না, বিশ্বজিৎ, স্বাধীন, রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button