Uncategorized

রসিক মেয়র মোস্তফা সস্ত্রীক করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং তার স্ত্রী জেলি রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আব্দুল কাইয়ুম। তিনি জানান- শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে সেখান থেকে তাকে নগরীর কলেজ রোড়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এমন ধারণা থেকে ওইদিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়।
বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর কলেজ রোড়ের খামার মোড়ে অবস্থিত নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান আব্দুল কাইয়ুম।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button