আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রমজানে ‘অশালীন’ পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

রমজান মাসে অশালীন পোশাক পরার অভিযোগে ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। রবিবার মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে ওই নারীদের শাস্তি কার্যকর করা হয়। রাজ্যের ইসলাম বিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এই শাস্তি দিচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নিউ স্টেইট টাইমস পত্রিকা।
জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, অশালীন পোশাক না পরতে নোটিশ দেয়ার পর রবিবার ৯ ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। এ সময় অশালীন পোশাক পরার দায়ে ওই নারীদের চপেটাঘাত করা হয়।
তিনি বলেন, জাহেক কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় এবং তা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ফাদজুলি জেইন বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরো ৮ নারীকে জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’
এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button