শিরোনাম

রংপুর সিটি কর্পোরেশনে নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষিত

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখায় উপ-সহকারী প্রকৌশলীর দু'টি পদে দশ জনকে নিয়োগ দেয়ার রেশ কাটতে না কাটতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে দিন হাজিরার ভিত্তিতে ১৬৫ জনের স্থলে ৩৪৩ জনকে নিয়োগ দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তার এই নিযোগ প্রক্রিয়ার বিষয়টি রংপর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র থেকে শুরু করে বেশির ভাগ কাউন্সিলরা জানেন না বলে জানান, প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু।
নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশি মতো নিয়োগ দিয়েই চলেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। যারা নিযোগ পেয়েছেন তাদের বেশিরভাগই মেয়রের ঘনিষ্ঠজন। দিন হাজিরার ভিত্তিতে ১৬৫ জনের বেশি শ্রমিক নিয়োগ না দেয়ার মন্ত্রণালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে তিনি এখন পর্যন্ত ৩৪৩ জনকে নিয়োগ দিয়েছেন ।
কর্মকর্তা ও কর্মচারীরা আরো জানান, দায়িত্ব গ্রহণ করেই অনুমোদন না থাকা, নিয়োগ প্রক্রিয়া না মানাসহ বিভিন্ন অভিযোগ এনে ১৭৭ জন কর্মচারীকে ছাঁটাই করেন রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর সিটি কর্পোরেশনে লোকবল সংকট দেখা দিলে শুধুমাত্র দৈনিক মজুরির ভিত্তিতে ১৬৫ জন শ্রমিক নিয়োগের অনুমতি দেয় এলজিআরডি মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রনালয়ের নিয়ম-নির্দেশনা না মেনে তিন দফায় মেয়র ৩৪৩ জনকে নিয়োগ দেন।
মেয়র মোস্তাফিজার রহমান জানান, নিযোগের ব্যাপারে যদি কোন ব্যতিক্রম হয় তা ডিপার্টমেন্ট দেখবে।
নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হয়নি স্বীকার করে রংপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা জানান, কর্মী নিয়োগে অবশ্যই মন্ত্রনালয়ের নিয়ম নীতি মানা দরকার । তা না হলে পরবর্তি সময়ে সমস্যা দেখা দিতে পারে বলে তিনি জানান।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু জানান ,করপোরেশনের ৩৩ ওয়ার্ডে ৩ জন করে মোট ৯৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি নিয়োগ বিভাবে হয়েছে তা নিয়োগ কমিটি ভালো বলতে পারবে বলে জানান তিনি।
বর্তমানে কর্পোরেশনের বিভিন্ন শাখায় স্থায়ী কর্মচারী আছেন ২২৫ জন, ১৮২ জন আছেন মাস্টাররোলে।
আর দিন মজুরিভিত্তিক শ্রমিকের সংখ্যা ৩০২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button