শিরোনাম

রংপুর মেডিকেল কলেজের ল্যাবে আরো ৪৩ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট জেলায় আরো ৪৩ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে । রংপুরে ২১ জন, গাইবান্ধায় ১১, কুড়িগ্রামে ৮ এবং লালমনিরহাট জেলায় ৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এদের মধ্যে পুলিশসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু ও বৃদ্ধ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু । তিনি জানান, রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় আক্রান্তদের মধ্যে গঙ্গাচড়ায় ২ জন, কাউনিয়ায় ১ জন, মিঠাপুকুরে ১ জন, জেলা পুলিশের ৩ কনস্টেবল, নগরীর মুন্সিপাড়ায় ৩ জন, কদমতলায় ২ জন, মুলাটোলে ২ জন ও কেরানীপাড়া, সাতগাড়া, ধাপ মেডিকেল মোড়, জুম্মাপাড়া, ধাপ চিকলি, খলিফাপাড়া এবং কেল্লাবন্দ এলাকায় ১ জন করে করোনা রোগী রয়েছেন।
এছাড়া গাইবান্ধা সদর উপজেলায় ৪ জন, গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ জন, সাঘাটা উপজেলায় ১ জন, সাদুল্যাপুর উপজেলায় ১ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ১ জন, কুড়িগ্রাম সদরে ১ জন, ফুলবাড়ী উপজেলায় ১ জন, নাগেশ্বরী উপজেলায় ৪ জন ও চিলমারী উপজেলায় ২ জন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। মারা গেছেন ২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button