শিরোনাম

রংপুর বিভাগের পাঁচ জেলায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫১ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, রোগী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- রংপুর বিভাগের ওই পাঁচ জেলায় নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন- রংপুরের মিঠাপুকুরে দুই জন, কাউনিয়ায় দুই জন, হারাগাছ পৌর এলাকায় এক জনসহ রংপুর নগরীর ৩৩ ওয়ার্ড ও সদর উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহাল্লায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া গাইবান্ধা জেলা ও উপজেলার ১০ জন, লালমনরিহাট জেলায় ১০ জন, কুড়িগ্রাম জেলায় নয় জন এবং পঞ্চগড় জেলায় এক জনের করোনা শনাক্ত হয়েছে।এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয় শ' ৫৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন এক হাজার পাঁচ শ’ ৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ এদিকে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় ১১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত এক শ’ ২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িয়েছে সাত হাজার সাত শ’ ৪২ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার চার শ’ ৪৫ জন। মারা গেছেন এক শ’ ৩০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button