রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৪ জন, কুড়িগ্রামে ১০ জন, লালমনিরহাটে ৮ জন ও গাইবান্ধার ৫ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন- রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক পুরুষ (৪৫), এক শিশু (১৩), জেলা পুলিশের এক সদস্য (৩৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক চিকিৎসক (২৫), হাসপাতালে চিকিৎসাধীন দমদমার এক পুরুষ (৩৪), উলিপুরের এক পুরুষ (৫৫), সাদুল্ল্যাপুরের এক নারী (২৭), কামাল কাছনার এক পুরুষ (৩৮), নুরপুরের এক পুরুষ (৪৮), ধাপ পাশারীপাড়ার এক পুরুষ (৪০), নিউ ইঞ্জিয়ারপাড়ার এক নারী (৩৫),ইসলামবাগের এক নারী (৩৯), হনুমানতলা কাজী নজরুল ইসলাম রোডের এক পুরুষ (৪০), পীরগঞ্জ মদনপুরের এক নারী (৫০), গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবক (২১), মিঠাপুকুর শঠিবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির এক পুরুষ (৪৭)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন- ভুরুঙ্গামারী সোনালী ব্যাংকের এক পুরুষ (৫০), দেওয়ানের খামারের এক পুরুষ (৫৫), কান্দুরার এক পুরুষ (৩৫), উলিপুর গুনাইগাছের এক পুরুষ (৫২), দূর্গাপুরের এক বৃদ্ধ (৬৫), রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৬), বোতলা পাড়ার এক নারী (৩৬), মিয়াপাড়ার এক পুরুষ (৪২), এক যুবক (২২)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন সাপ্টিবাড়ির এক নারী (৪৩), হরদাও মাহেন্দ্রনগরের এক পুরুষ (৪২), কিশামতের এক কিশোর (১৬), আয়বিলের এক পুরুষ (৩৫), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫০), পাটগ্রাম রসুলগঞ্জের এক পুরুষ (৩১), মোহাম্মদপুরের এক পুরুষ (৩৩), আদিতমারী বড়ইবাড়ির এক পুরুষ (৫৫)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন- গোবিন্দগঞ্জ বর্ধনকুঠির এক পুরুষ (৩৭), ঠাকুরবাড়ির এক যুবক (২৬), অপর যুবক (২২), বর্ধনকুঠির এক বৃদ্ধ (৬৪)।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৫৯৬ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ১৩১ জন ও মারা গেছেন ৪১ জন।



