শিরোনাম

রংপুর বিভাগের চার জেলায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২০ জন, কুড়িগ্রামে ১০ জন, লালমনিরহাটে ৯ জন ও গাইবান্ধার ৮ জন রয়েছে।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর জেলা পুলিশের এক সদস্য (২৪), অপর সদস্য (৪৮), অপর সদস্য (৫৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক চিকিৎসক (২৩), শালবনের এক বৃদ্ধ (৭১), খটখটিয়ার এক পুরুষ (৪২), নিউ জুম্মপাড়ার এক
পুরুষ (৩২), করনজাই রোডের এক নারী (৪৫), খামারপাড়ার এক পুরুষ (৫৬), এক নারী (১৯), তামপাটের এক নারী (২৫), শিমুলবাগের এক বৃদ্ধা (৬০), পূর্বগেটের এক পুরুষ (৪৫), বিএনসিসি’র এক পুরুষ (৩৫),মিস্ত্রিপাড়ার এক যুবক (২৮), পীরগঞ্জ গ্রামীন ব্যাংকের এক
পুরুষ (৫৮), বদরগঞ্জ থানার এক পুলিশ সদস্য (২১), কাউনিয়া বালাপাড়ার এক স্বাস্থ্য কর্মী (৩৯), মিঠাপুকুর দূর্গাপুর মূসাপুরের এক পুরুষ (৪০), হযরতপুরের এক পুরুষ (৫২)।
কুড়িগ্রাম জেলায়- কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ (৪৫), আরকে রোডের এক পুরুষ (৪০), রাজারহাট চাকিরপাশার তালুকের এক পুরুষ (৩৮), উলিপুর মন্ডলপাড়ার এক নারী (৫০), দইখাওয়ার চরের এক বৃদ্ধ (৭০), দোলনের এক বৃদ্ধা (৬০), নাগেশ্বরী রাঙ্গালির
বাসের এক নারী (৪৩), চিলমারী মন্ডলপাড়ার এক পুরুষ (৩২), ব্যাপারী বাজারের এক পুরুষ (৩৭), ফুলবাড়ি গজেরকুটির এক বৃদ্ধ (৭০)।
লালমনিরহাট জেলায়- লালমনিরহাট ১শ' শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন মাঝাটারীর এক পুরুষ (৩৪), বিমানবন্দর রোডের এক যুবক (১৮), চিনিপাড়ার এক নারী (৪০), থানা রোডের এক যুবক (২২), মা ও শিশু কল্যান কেন্দ্রের এক নারী (৫০), কালিগঞ্জ দক্ষিণ গণেশামের
এক নারী (৩৯), তুষভান্ডারের এক পুরুষ (৪৫), তালুক মাদাতির এক বৃদ্ধ (৬২), ঘাগড়ার এক বৃদ্ধ (৭৩)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ (৩১), সদরের এক বৃদ্ধ (৬৯), খাপড়ার এক নারী (৩৮), বল্লমঝাড়ের এক পুরুষ (৫৫), গোপালপুরের এক পুরুষ (৩৫), পূর্বপাড়ার এক পুরুষ (৪৬), ফুলছড়ি উদাখালীর এক নারী (৫০),সমিতির বাজারের এক পুরুষ (৫২)।
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন, ২ হাজার ২৮৭ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৩৬ জন ও মারা গেছেন ৩৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button