রংপুর বিভাগের চার জেলায় আরো ৩৫ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট জেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ১২ জন, গাইবান্ধা জেলায় চার জন, কুড়িগ্রাম জেলায় আট জন ও লালমনিহাট জেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু সোমবার বিকেলে সাংবাদিকদের জানান- আক্রান্তদের মধ্যে সরকারী কর্মকর্তা, পুলিশ, চিকিৎসক,নার্সসহ বিভিন্ন বয়সের নারী, শিশু, পুরুষ ও বৃদ্ধ রয়েছেন। এরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী দিনাজপুরের এক রোগী, ধাপ এলাকার এক জন, ধাপ শ্যামলী লেনের এক জন, কেরানীপাড়া, কামারপাড়া প্রাইম মেডিকেল কলেজের এক জন করে পীরগঞ্জ উপজেলায় এক জন, কাউনিয়া উপজেলায় দুই জন, মিঠাপুকুর উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছে।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলায় দুই জন,ফুলবাড়ী উপজেলায় দুই জন, নাগেশ্বরী উপজেলায় দুই জন, রাজারহাট উপজেলায় এক জন, ভুরুঙ্গামারী উপজেলায় এক জন, লালমনিরহাট সদর উপজেলায় ১১ জন গাইবান্ধা সদর উপজেলায় এক জন, গোবিন্দগঞ্জ উপজেলায় দুই জন ও সুন্দরগঞ্জ উপজেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৬২৭ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১৮০ জন।



