slider

রংপুরে মহান বিজয় দিবস পালিত

রংপুর ব্যুরোঃ রংপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।  
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে নগরীর মর্ডান মোড়স্থ ‘অর্জন’, ডিসি মোড়স্থ ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ও কালেক্টরেট সুরভি উদ্যানস্থ ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ এ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়। 
বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো:সাবিরুল ইসলাম, জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।  
এছাড়াও শ্রদ্ধা জানান মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর, মো: ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর প্রমূখ।
এরপর জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button