slider
রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রংপুর ব্যুরোঃ সুরক্ষিত বিশ্ব , নিশ্চিত স্বাস্থ্য” এই স্লোগান সামনে রেখে রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নগরীতে র্যালী বের করা হয়। র্যালী শেষে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জোলা সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, সিনিয়র স্বাস্থ্য (শিক্ষা) গিতা রায়, জেলা ইপিআই সুপরেন্টেন্ড মোতাল্লিব সহ অন্যান্য অতিথি বৃন্দ।




