রংপুরে বালু উত্তোলন বন্ধে মেশিন-পাইপ জব্দ
রংপুর ব্যুরোঃ রংপুরে বালু উত্তোলন বন্ধে অভিযান, মেশিন-পাইপ জব্দ করা হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের আরাজি ধর্মদাস এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত কয়েক লক্ষ টাকা মূল্যমানের মেশিন ও পাইপ জব্দ করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদী ভাঙণসহ স্থানীয় একটি ব্রীজ হুমকির মুখে পড়েছে। অভিযানের সময় বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায় নি।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বালু উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।




