রংপুরে জাতীয় বীমা দিবস পালিত

রংপুর ব্যুরোঃ ”বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”, এই স্লোগান সামনে রেখে রংপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।আলোচনা সভায় রংপুরে আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর জীবন বীমা কপোর্রেশনের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ, রংপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিব পেলে, জীবন বীমা কপোর্রেশনের ডিপুটি ম্যানেজার সমসের আহমেদ , রংপুর জেলা পুলিশের প্রতিনিধি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে বদরগজ্ঞ উপজেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট ,সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকতার্ আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বদরগজ্ঞ জবীন বীমার অফিস ইনচার্জ অক্ষক কুমার বর্মন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




