শিরোনাম

রংপুরে চার বেসরকারী হাসপাতাল সীলগালা এক লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : রংপুর সিভিল সার্জন কার্যালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদন অপেশায় থাকা ক্লিনিক পরিচালনা করা, এক জন চিকিৎসক ও এক জন নার্সকে দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা, অস্বাস্থ্যকর পরিবেশ, মৃত চিকিৎসকের প্যাড ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে নগরীর ধাপ এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত চারটি বেসরকারী হাসপাতাল শনিবার সীলগালা করেছে এবং এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালতের বিচারক আফরিন জাহান জানান- নগরীর ধাপ এলাকার মা-বাবা হাসপাতালের মালিক খলিলুর রহমান সোহেল সিভিল সার্জন অফিসের কোন অনুমোদন না নিয়ে মৃত চিকিৎসকের নামে চিকিৎসাপত্র (প্যাড) ব্যবহার করে হাসপাতাল পরিচালনা করায় তাকে কুড়ি হাজার টাকা জরিমানা এক মাসের কারাদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করে হাসপাতালটি সিলগালা করা হয়।
এছাড়া সিভিল সার্জন অফিসের নিষেধাজ্ঞা, অনুমোদন অপেক্ষমান থাকার পরেও চিকিৎসা সেবা প্রদান করায় রংপুর স্পেশালাইড হসপিটালকে ত্রিশ হাজার টাকা জরিমানা ও অনুমোদন না পাওয়া পর্যন্ত হাসপাতালটিকে চিকিৎসা সেবা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই অভিযোগে চিকিৎসা সেবা প্রদান করায় কমফোর্ট হাসপিটাল বন্ধ করে মৌখিকভাবে সর্তক করে দেয়া হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ, ডিউটিরত ডাক্তার না থাকাসহ বিভিন্ন অপরাধে পপুলার জেনারেল হাসপাতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাসহ চিকিৎসা কার্যক্রম বন্ধের আদেশ দেয়া হয়।
আদালত পরিচালনার সময় রংপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার আঁখি সরকার, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার জনাব আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button