রংপুরে ইউপি চেয়ারম্যানদের অবহিতকরণ কোর্স উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুর জেলাসহ সারাদেশের ১৮ টি জেলার ৬৫২ জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের ০৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ” কোর্স উদ্বোধন।
আজ বুধবার সকালে “জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট” আয়োজিত রংপুর জেলাসহ সারাদেশের ১৮ টি জেলার ৬৫২ জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ” কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনআইএলজির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।
এছাড়াও, ১৮ টি জেলার জেলা প্রশাসকগণ, ডিডিএলজিগণ এবং ৬৫২ জন নবনির্বাচিত চেয়ারম্যান অংশগ্রহণ করেন।
এসময় রংপুর প্রান্তে সংযুক্ত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এছাড়াও, উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রংপুর জেলার বিভিন্ন উপজেলার ৩১ জন নবনির্বাচিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকগণের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এসময়, তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সরকারের সেবাসমূহকে জনগনের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রশিক্ষণে অংশ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানগণদের প্রতি অনুরোধ করেন।




