শিরোনাম

রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাব প্রধান অধ্যাপক ডা, একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেন।
ঈদের দিন বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় কোরবানীর পশুর চামড়া কেনা বেচার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক বাদল। সেখানে মৌসুমী ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কথা বলা এবং তাদের সাক্ষাতকার নেবার পর বাসায় ফিরে প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। সেই সাথে গলা ব্যাথা সহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন।
সোমবার রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, কামরুজ্জামান তাজের সাথে যোগাযোগ করার পর তিনি একজন স্বাস্থ্য কর্মীকে বাসায় পাঠিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। মঙ্গলবার পিসিআর ল্যাবে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ হয়। বর্তমানে অধ্যাপক ডা, সমীর কুমার তালুকদারের তত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সাংবাদিক বাদল তার সুস্থতার জন্য সকলের কাছে দেয়া কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button