আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেলেন আরেকজন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে এক প্রচারণা অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি একটি দেশকে রক্ষা করেছি। আর এখন শুনছি, ওই দেশের প্রধানই কি না নিজ দেশকে রক্ষা করার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন। যতদূর আমরা জানি, আমি একটি বড় যুদ্ধ থামিয়েছি, বেশ কয়েকটিই থামিয়েছি।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে পড়ে। যদিও বক্তব্যে ট্রাম্প কোনো ব্যক্তি বা দেশের নাম উল্লেখ করেননি।
তবে ধারণা করা হচ্ছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে উদ্দেশ করেই এসব কথা বলেন তিনি।
২০১৯ সালে শান্তিতে নোবেল পান আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button