আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি, আফগানিস্তান ছাড়বে ৫৪০০ মার্কিন সেনা

আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে পাঁচ হাজার চার’শ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে এ সেনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে ওয়াশিংটনের শীর্ষ প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তালেবানের সঙ্গে আলোচনায় অংশ নেয়া জালমে খলিলজাদ ।
দীর্ঘদিন ধরেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ রয়েছে। প্রথমবারের মতো এ বিষয়ে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন কোনো মার্কিন কর্মকর্তা।
তবে তিনি জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন ওই কর্মকর্তার সাক্ষাৎকারটি যখন টেলিভিশনে সম্প্রচারিত হয় ঠিক সে সময়ই কাবুলে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।
তালেবানের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা ওই হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়। তালেবান বলছে, তাদের এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন বিদেশি নাগরিকরা। বিদেশি নাগরিকরা বসবাস করেন এমন একটি আবাসিক কম্পাউন্ডে ওই হামলা চালানো হয়।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যে এমন হামলার ঘটনায় এই আশঙ্কা দেখা দিয়েছে যে, আফগানিস্তানে প্রায় প্রতিদিনই তালেবান যেভাবে সহিংসতা চালাচ্ছে সেটা হয়তো বন্ধ হবে না। এসব হামলায় বহু বেসামরিক প্রাণ হারাচ্ছেন।
বর্তমানে ১৪ হাজার আমেরিকান সেনা আফগানিস্তানে মোতায়েন আছে।আফগানিস্তানজুড়ে এখনো যুদ্ধ চলছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে তালেবান এখন আফগানিস্তানের সব থেকে বেশি অঞ্চল দখল করে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বিদ্রোহীদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই যুদ্ধের যবনিকা টানার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button