আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মিছিলে গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছে আরও ৭৬৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১০০ জন।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় করোনা মহামারির আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডেোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটার জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৪৫১ জনের শরীরে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে, মঙ্গলবার ৮২৮ জনের প্রাণহানির কথা জানিয়েছিল যুক্তরাজ্য কর্তৃপক্ষ। তবে তার আগের দু’দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমই ছিল সেখানে। রোববার ৫৯৬ ও সোমবার ৪৪৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল দেশটি।




