আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যা-ই ঘটুক, রাজপথে থাকুন : জনগণের প্রতি এরদোগান

তুরস্কে সামরিক অভ্যুত্থান অবসান হওয়ার পরই জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া তিনি আর কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অভ্যুত্থানে জড়িত সামরিক বাহিনীর কিছু সদস্য রাজধানী আঙ্কারার চিফ অব জেনারেল স্টাফ হেডকোয়ার্টাসে অবস্থান করছে। তারা আত্মসমর্পণের জন্য আলোচনায় বসতে চায় বলে জানিয়েছে। সেখানে তারা বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাকে আটকে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে এরদোগান বলেছেন, ‘যা-ই ঘটুক না কেন, আমাদের রাজপথেই থাকতে হবে। কারণ যেকোনো সময় নতুন বিস্ফোরণ ঘটতে পারে।
এরদোগান অভ্যুত্থানের পরপর বলেছিলেন, ষড়যন্ত্রকারীদের উচ্চ মূল্য দিতে হবে। তবে এবার টুইটারে আর কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।




