slider
ময়মনসিংহ আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ বর্ধিত সভা ২১ সেপ্টেম্বর ১২টায় চরপাড়াস্হ হোটেল সালতানাতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে নির্বাচনে বিজয়ী করার জন্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা সভাপতি এডভোকেট জহিরুল হক সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় জেলা আওয়ামী সন্মানিত নেতৃবৃন্দ সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার চেয়ারম্যারবৃন্দ, মেয়র বৃন্দ ও অঙ্গও সহযোগী সভাপতি, সাধারণ বৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।




