খেলা

‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ কেন উইলিয়ামসন

২০১৯ বিশ্বকাপ আসরে ব্যাট-বলে সেরা নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসন শুধু ১০ ম্যাচে ৫৭৮ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেননি, তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক ভীষণ প্রশংসিতও হয়েছেন। তার সাথে ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে সাকিবের রান ৬০৬। বাঁ হাতি স্পিনে নিয়েছেন ১১ উইকেট।
গত বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠেছিল স্টার্কের হাতে। ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। এবার তো আরও বেশি উইকেট পেয়েছেন—২৭টি। টুর্নামেন্ট-সেরার দৌঁড়ে তিনি অনেক এগিয়ে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button