খেলা

মোহামেডানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো কলাবাগান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের ম্যাচে মুশফিকের মোহামেডানকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। দুর্দান্ত এক সেঞ্চুরিতে কলাবাগানের জয়ের মূল নায়ক ছিলেন তরুণ ব্যাটসম্যান তাসামুল হক। তবে ম্যাচ শেষে জানালেন মাশরাফির উৎসাহে দারুণ পারফরম্যান্স করে জয় পেয়েছে দল।

ম্যাচ শেষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শেষে তাসামুল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের জেতার বিকল্প ছিলো না। মাশরাফি ভাই একজন অসাধারণ অধিনায়ক, সেই মূলত আমাদেরকে অনেক উৎসাহিত করে। এই কারনে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করতে পারছি।’

এর আগে বেশ কয়েকটি জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে কলাবাগান। তবে সেই ম্যাচগুলোতে দলগতভাবে ভালো খেলতে পারছিলেননা বলেই দল হেরেছে বলে জানান তাসামুল। এদিন দলগতভাবে ভালো খেলেই জয় পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বলেন, ‘আগের ম্যাচগুলোতে আমরা সঠিক সময়ে ক্লিক করতে পারেনি। আমাদের দলটা ভালো ভালো কিছু খেলোযাড় রয়েছে। কিন্তু আগের ম্যাচগুলোতে আমার সঠিক সময়ে ক্লিক করতে পারেনি। আজকের ম্যাচটাতে আমরা সেটা পেরেছি।’

এছাড়া সতীর্থ হাসানুজ্জামানকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘সে খুব ভালো ব্যাটিং করেছে। সে খুব ভালো একটা ভিত্তি তৈরি করে দিয়ে গেছে। তার ইনিংসের ওপর ভর করেই আমি ভালো ব্যাটিং করার অনুপ্রেরণা পেয়েছি।’

এদিন ১২৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তাসামুল। ১২৯ বলের মোকাবেলায় আট চার ও দুই ছক্কায় ১২৬ রান আসে তার ব্যাট থেকে। নিজের ইনিংস সম্পর্কে তিনি বলেন, ‘ভালো ব্যাটিং উইকেট ছিলো। মোহামেডানও ভালো ব্যাটিং করেছে। তবে আমার পরিকল্পনা ছিলো যতটা সম্ভব উইকেটে থাকা। কারণ এর আগের  ইনিংসগুলোতে কিন্তু সফল হতে পারিনি। আজকে হয়ে গেছে। বলের মেরিট বুঝে আমি খেলেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button