বিবিধশিরোনাম

মোস্তাককে সব সময়ই মনে পড়ে

পতাকা প্রথম সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয় ১৯৮৬ সালের ৭ নভেম্বর। তখন মোস্তাক ছিলো আমার একমাত্র সহযোদ্ধা। ৭ নম্বর সেগুন বাগিচায় ছিলো অফিস, সেই দিনগুলোর কথা আজও মনেপড়ে। মানিকগঞ্জ জেলা শহর থেকে উপজেলায় পতাকার প্রথম বাহক ছিলো মোস্তাক। সারা সপ্তাহ জুড়ে জেলার বিভিন্ন খবর জোগাড় করে ঢাকায় নিয়ে আসতো। তখন হাতে কম্পোজ হতো। পত্রিকা বের করা আজকের মতো সহজ ছিলো না। পত্রিকা ছাপা হওয়ার পর তা নিয়ে পৌছে দিতো পাঠকের হাতে। সেই দিন গুলোতে মোস্তাক সাথে ছিলো। তাই মোস্তাককে সব সময়ই মনে পড়ে, মাঝে অনেক চড়াই উৎরাই। শুধুই দুঃখ ২০০৮/৯ সালের পর যখনই মানিকগঞ্জ গেছি, মোস্তাককে ফোন দিয়েছি ওকে পাইনি, মোস্তাক আটরশিতে তার হুজুরের দরবারে ব্যাস্ত। তারপর হটাৎ করেইা গত বছর আমাদের ছেড়ে চলে গেলো। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহতায়ালা মোস্তাফিজুর রহমান মোস্তাক কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
– মির্জা আমিন আহমেদ।
সম্পাদক, পতাকা ২৪.কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button