উপমহাদেশশিরোনাম

মোদির সঙ্গে মঞ্চে থাকা রাম জন্মভূমির পুরোহিত করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান পুরোহিত মোহন্ত নৃত্যগোপাল দাস।
গত ৫ আগস্ট রাম মন্দিরে নির্মাণের ভূমি পূজার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথসহ ভিভিআইপি-ভিআইপির সঙ্গে একই মঞ্চে ছিলেন পুরোহিত মোহন্ত।
তবে মোদি, আদিত্য নাথ ও অন্যরাও হোম আইসোলেশনে যাবেন কি-না, তা স্পষ্ট নয়।
নৃত্যগোপাল বর্তমানে মথুরায় রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।
ভূমি পূজায় মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি-সহ সংক্রমণ এড়াতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার এক সপ্তাহ পর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান পুরোহিত নৃত্যগোপালের করোনা রিপোর্ট পজিটিভ এল।
ওই অনুষ্ঠানের পর সম্প্রতি মথুরায় যান নৃত্যগোপাল। সেখানে গিয়ে হালকা জ্বর অনুভব করেন তিনি। মথুরার জেলা প্রশাসক সরবাগ্য রাম মিশ্র বলেন, ‘‘আমরা জানতে পারি মহারাজের জ্বর হয়েছে। চিকিৎসকদের দল পাঠিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করি এবং তারা ওষুধপত্র দেন। জ্বরটা তেমন কিছু নয়। তবে সামান্য শ্বাসকষ্ট থাকায় রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। গুরুতর কিছু নয়। তবে আমরা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করিয়েছি। তাতে পজিটিভ এসেছে।’’
নৃত্যগোপালকে মেদান্ত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসক জানিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব ভর্তির ব্যবস্থা করছেন।
এ দিকে রামমন্দিরের সূচনা অনুষ্ঠানের কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রদীপ দাস নামে এক পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ জন পুলিশকর্মী।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পাশাপাশি ২০০৩ সাল থেকে নৃত্যগোপাল দাস অযোধ্যার ‘রাম জন্মভূমি নিবাস’-এরও প্রধান। এই ট্রাস্ট পরিচালনা করে বিশ্ব হিন্দু পরিষদ।
সুত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button