উপমহাদেশশিরোনাম

মোদির বিরুদ্ধে ধর্মঘটে মমতা

ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ধর্মঘটে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ বাংলার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, কোনো ঘোষণা ছাড়াই কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান চালাতে গেলে এই গণ্ডগোলের সূত্রপাত হয়।
রোববার বিকেলে হঠাৎ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই। এ সময় কমিশনারের বাড়িতে মোতায়েনকৃত পুলিশ সদস্যরা তাদেরকে বাঁধা দেন। এক পর্যায়ে তারা সিবিআই কর্মকর্তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যান।
এই ঘটনা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে মোদি আর অমিত শাহের বিরুদ্ধে বাংলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেন।
তিনি বলেন, এটা স্পষ্টতই সংবিধানের লঙ্ঘন। রাজ্যের কর্মকর্তাদের রক্ষা করা আমার দায়িত্ব। সিবিআই কর্মকর্তাদের এত সাহস কোথা থেকে হয় যে, তোমরা পুলিশ কমিশনারের বাসায় গ্রেফতারি পরোয়ানা ছাড়া তল্লাশি অভিযানে যাও?
এ সময় তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button