মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহন কালে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার -১

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: মোটরসাইকেলে মাদকদ্রব্য পরিবহন কালে ৯০ বোতল ফেনসিডিল ও ০৩ কেজি গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল ১৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আতিয়ার রহমান (২৯), পিতা-মৃত মোঃ আব্দুর রহমান, সাং-শেরপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



