খেলা

মেলবোর্নে ঐতিহাসিক জয় ভারতের

শেষ রক্ষা হলো না অস্ট্রেলিয়ার। বৃষ্টিও হারের হাত থেকে বাঁচাতে পারলো না টিম অস্ট্রেলিয়াকে। মেলবোর্নের টেস্টে ১৩৭ রানে জিতলো ভারত।
মেলবোর্নের এই টেস্ট জেতার জন্য শেষ দিনে কোহালিদের দরকার ছিল দুই উইকেট। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির জন্য খেলা শুরু নিয়েও অনেকটা আশঙ্কা ছিলো। কিছু শেষমেশ ঐতিহাসিক জয় পেল ভারত।
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পঞ্চম দিনে খেলা শুরু কিছুক্ষণের মধ্যে ২ উইকেট তুলে নেয় ভারত। এ দিনের জয়ের ফলে ২-১ হল সিরিজ ভারতের।
জয় শেষে ভারত অধিনায়ক কোহলি বলেন, আমাদের জয়ের ধারা এখানে থামছে না। অবশ্য আমাদের এ জয় অনেক আস্থা বাড়িয়েছে। পরের সিডনি ম্যাচে আমরা আরো পজিটিভলি খেলবো।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন বলেন, আমাদের জন্য এটা একটু হলেও হতাশাজনক। আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button